দেশের স্বাধীনতা রক্ষায় সরকারসহ সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণের আহ্বান

  • এম এম ওবায়দুল্লাহ জয়
  • ২০২৬-১১-২৬ ১৯:৫৩:০৩
image

আজ ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সরকারসহ সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শপথ গ্রহণের আহ্বান জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়া। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক কমরেড এস এম হানিফুল কবির, নয়াগণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, নয়াগণতান্ত্রিক পার্টির সম্পাদক ইমরুল কায়েস, সহ-সভাপতি সজিব, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর যুগ্ম সম্পাদক কমরেড ওবায়দুল্লাহ জয়।
বক্তাগণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্ট এর প্রস্তাবাবলি পাঠ করা হয়-
১। গোপালগঞ্জসহ সারাদেশে ইন্দো আওয়ামী লীগের গৃহযুদ্ধ বন্ধ করতে হবে, শান্তির জন্য গণঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
২। গুম, খুন, ব্যাংক লুট, সন্ত্রাসীদের গডফাদার মাফিয়া গ্যাং আওয়ামী লীগের আর দরকার নেই। মহাজোটসহ আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
৩। ১৯৭১ সালের বাংলাদেশ বিরোধী ক্রিমিনাল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করতে হবে।
৪। আওয়ামী লীগ, মহাজোটের শরীক সকল দল অঙ্গ সংগঠনসমূহের তালিকা থানা, জেলা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাখতে হবে, এদের সকলের মুচলেকা আদায় করতে হবে।
৫। ব্যাংক লুট, গুম, অগ্নিসংযোগ, জুলুম-অত্যাচারের ন্যায় বিচার করতে হবে।
৬। সকলের জন্য কাজ, উপযুক্ত মজুরী, আবাসন, পোষাক, খাদ্য, চিকিৎসা, ন্যায় বিচার, শান্তির নিশ্চয়তা দিতে হবে।
৭। নতুন সংবিধানসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি গণভোটে নির্ধারিত করতে হবে। ডিজিটাল প্রেসিডেন্সিয়াল সরকার গঠন করতে হবে।
৮। সকল সক্ষম নাগরিকদের সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। পুলিশ, মুক্তিযোদ্ধা, আর্মি প্রশিক্ষণ দিবে। ২ কোটি ভলান্টিয়ার বাহিনী গঠন করতে হবে।
৯। প্রক্সি ওয়ারের আতুড়ঘর সিপিবি, জাসদসহ ২নং আওয়ামী লীগ ও  সংশিষ্টদের চিহ্নিত করতে হবে।
১০। মুক্তিযোদ্ধা, ২০২৪ এর আহত, নিহতদের সার্বিক সহায়তা দিতে হবে।
১১। ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট পেশা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটদের পুনঃপরীক্ষা বাদ দিতে হবে।
১২। বেকার ভাতা দিতে হবে।
১৩। জনতার সর্বদলীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম ও মহল্লায় সভা করতে হবে।
১৪। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সরকারসহ সকল রাজনৈতিক দল ও জনগণকে শপথ নিতে হবে।
১৫। দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নয়, সাংসদদের ভলান্টিয়ার সার্ভিস দিতে হবে। বিশেষ বরাদ্দ, লুটপাট চলবে না।