চাঁপাইনবাবগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২৬ ১৯:৪৭:৩০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুজন বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তাঁরা হলেন ধাইনগর ইউনিয়নের চৈতণ্যপুর গ্রামের মহসিন আলী(৭৫) এবং শ্যামপুর ইউনিয়নের ওমরপুর খোঁচপাড়া গ্রামের  সাবান আলী (৭২)।
বুধবার(২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহসিন আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) দুপুর আড়াইটায় চৈতন্যপুর বামুনগাঁ সরকারি প্রাথমিক মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর পারবারিক গোরস্থােন তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) উম্মে সালমা রুমা, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম,আহসান হাবীব, সাবেক ইউপি চেয়ারম্যান তাবারিয়া চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান স্হ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এর আগে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সাবান আলী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্র্যী,৩ ছেলে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায়   পাবিাররিক গোরস্থান প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন,ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান স্হ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। ##