সাতক্ষীরায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হস্তান্তর

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-১১-২৩ ২২:৩২:৪১
image

সাতক্ষীরা :: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আশা সংস্থা।  শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে সোমবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক  কাউসার আজিজের কাছে শীতবস্ত্র হস্তান্তর করেছে সংস্থাটির সাতক্ষীরা জেলা কর্তৃপক্ষ।
আশা-সাতক্ষীরা জেলার পক্ষ থেকে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শীত মৌসুমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও নিম্ন আয়ের মানুষের জন্য শীত নিবারণে গরম কাপড়ের প্রয়োজনীয়তা অপরিসীম। শীতের তীব্রতা থেকে এসব মানুষকে কিছুটা স্বস্তি দিতে আশা সংস্থার এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশা সংস্থার সাতক্ষীরা জেলা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: সাইফুল ইসলাম রানা,আর এম ফরিদুল ইসলামও এ বি এম পলাশ কুমার,শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন,সদর ব্রাঞ্চ ম্যানেজার আবু সাঈদ,আব্দুস সাত্তারসহ  সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এ মানবিক উদ্যোগ অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে। পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত হবে। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।