গ্যাটজা বরগুনা জেলা শাখা কমিটির সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক এনামূল হক

  • হাফিজ রহমান:
  • ২০২৬-১১-২৩ ১৩:১৬:২২
image

 গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের বরগুনা জেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মাওলানা মো: আব্দুল মোতালেব এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: এনামূল হক দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো: ইদ্রিস আলী, সহ-সভাপতি মো: রাকিবুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক মো: এনামূল হক,  যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পরিমল চন্দ্র শীল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাসির হোসেন, দপ্তর সম্পাদক মো: মাসুদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো: শাহিন, আইন বিষয়ক সম্পাদক মো: ইলিয়াস হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: রুবেল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অপূর্ব চন্দ্র মাঝী, আইটি সম্পাদক আতিকুর রহমান,  ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো: জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মো: ইউনুস আলী, সহ-নির্বাহী সদস্য মো: রাকিবুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস পারভীন আক্তার।
২২ নভেম্বর শনিবার কেন্দ্রীয় কমিটির সভায় সংগঠনের মহাসচিব লায়ন সালাম মাহমুদ এই কমিটি অনুমোদন প্রদান করেন।