কপ৩১ চুক্তির সম্ভাবনা প্রতি ঘণ্টায় কমছে: আয়ারল্যান্ডের মন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-১১-২২ ২৩:০৭:২৩
image

জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রতি ঘণ্টায় কমছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন। নির্ধারিত সময়ের পরও আলোচনা চলার মধ্যে রোববার তিনি এ মন্তব্য করেন।
তুরস্কের আনতালিয়া থেকে বার্তা সংস্থা এএফপি জানায়,ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বর্তমান প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী আয়ারল্যান্ডের মন্ত্রী বলেন,প্রস্তাবিত চুক্তিতে জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপের প্রতিফলন নেই।
এ নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তিনি বলেন,সম্মেলনে একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও কপ৩১-এর আলোচনায় অগ্রগতি না হওয়ায় চুক্তি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

কপ৩১, জলবায়ুসংকট, জলবায়ুচুক্তি