‎র ফি কু ল ই স লা ম

  • একাকীত্বের দর্শন
  • ২০২৬-১১-২২ ২২:০৯:৪৬
image

‎হেমন্ত এসে যেমন একাকী ঝরে যায় পাতা,
‎বাতাসে লুকানো থাকে তার না-বলা সব কথা।
‎বৃক্ষ তো কাঁদে না তার পাতা চ্যুত গৌরবে,
‎সে জানে, যা গেছে তা আর ফিরবে না ভবে।
মেঘেরা আকাশে আসে, একলাই কেঁদে যায়,
‎তৃষ্ণার্ত চাতক শুধু চেয়ে থাকে শূন্যতায়।
‎নদী খোঁজে সাগরের বুক, বিরহের টানে ছুটে,
‎অথচ মোহনায় গিয়ে নিজের অস্তিত্বই টুটে।
‎রাতের আকাশ যেন এক বিরাট একাকী মন,
‎নক্ষত্র জ্বলে যেখানে নিয়ে সুদূর নির্বাসন।
‎জগৎ জুড়েই কেবল আলোর পেছনে ছায়া।
‎আকাশের ওই নীলেও তো এক মস্ত বড় মায়া,
‎আমরাও ঝরা পাতা, আমরাও মেঘের মতন,
‎অদৃশ্য এক বিরহে কেটে যায় জীবন চিরন্তন।
মিলনের মাঝেও লুকিয়ে থাকে নিসঙ্গ একা,
‎প্রকৃতির আয়নাতেই মেলে সেই দর্শনের দেখা।