মশিয়ালী শিশুসদন এতিমখানার নির্বাচনে মাসুম বিল্লাহ সভাপতি, মোস্তাফিজুর সাধারণ সম্পাদক নির্বাচিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-২২ ১৯:২৬:৩৩
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ  ফুলতলার খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালী শিশু সদন এতিমখানার (রেজিঃ নং- খুলনা/৫২৩/৯২) কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে মোঃ মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে গাজী মোঃ মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার এস এম জাকির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতিমখানার গঠনতন্ত্রের ১২ ও ১৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে তফসিল ঘোষণা করা হয়। নির্ধারিত তফসিলের সকল প্রক্রিয়া শেষে ১৮ নভেম্বর ২০২৬ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে বিভিন্ন পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় ২২ নভেম্বর ২০২৬ চূড়ান্ত তালিকার প্রার্থীদের বিনা প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি জি এম এ রশিদ, সাধারণ সম্পাদক গাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন শেখ,কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোঃ মহাসিন সরদার, মোহাম্মদ শেখ, মোঃ মনিরুল ইসলাম মোল্লা, মোঃ ইমামুল হাসান। উল্লেখ্য, নির্বাচন পরিচালনা কার্যক্রমে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ ইউনুস আলী ও সরদার আঃ জলিল।