চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ঘূর্ণিঝড় ও নি¤œচাপের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টিতে নিমজ্জিত হয়েছে ৭৭৩ হেক্টর জমির রোপা আমন ধান। বন্ধ হয়ে গেছে ধান কাটা ও মাড়াই। শংকা সৃষ্টি হয়েছে আমন ওঠানোর পর জমিতে রবি শষ্য চাষ বিলম্বের। শুক্রবার(২০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত অব্যহত ছিল। রবিবার দুপুরের দিক থেকে পরিস্কার রোদ ওঠে।
কৃষি বিভাগ ও কৃষকেরা বলছেন, অগ্রহায়ন মাসের শুরর দিকের এই বৃষ্টি ধান কাটা বিলম্বিত করেছে। আর এরই মধ্যে কেটে জমিতে ফেলে রাখা কাটা ধান মাড়াইও বিলম্বিত করেছে। জমিতে ফেলে রাখা এই ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। রোদে শুকানের পরই এই ফসল মাড়াই করে ঘরে তোলা যাবে। এছ্ড়াা বৃষ্টির আগে আগে কেটে মাড়াাইয়ের জন্য জমিতে ফেলে রাখা ধানের রং নষ্ট হবারও সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে শিবগঞ্জ, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার নিমজ্জিত ৭৭৩ হেক্টর ধানের জমি থেকে পানি নামতে শুরু করেছে।
কৃষি বিভাগ সূত্র জানায়, রবিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ২৩.৬ মি.মি বৃষ্টি হয়েছে। এর আগে শনিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ২১ মিমি বৃষ্টিপাত হয়েছে। জেলায় রোববার পর্যন্ত ধান কাটা হয়েছে ২২ শতাংশ। এবার জেলায় ৫৩ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। হেক্টর প্রতি ৩.৫৯ টন হিসেবে ১ লক্ষ ৯৩ হাজার ৫১৮.৫৯ মে.টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।
জেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, বৃষ্টিতে এখন পযন্ত ধানের তেমন কোন ক্ষতি হয় নি। এবার ফলন ভালো হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে। তিনি ধান কাটা ও মাড়াইয়ে বিলম্বের বিষয়টি স্বীকার করে বলেন, রবিবার রোদ ওঠায় কয়েকদিনে সব সমস্যা কেটে যাবে বলে আশা করা হচ্ছে। উপ-পরিচালক আরও বলেন, বৃষ্টি বরং ভুট্টার মত কিছু রোপণ করা ফসলের জন্য উপকার বয়ে এনেছে। সামনে রবিশষ্যের জন্যও এই বৃষ্টি উপকারী হবে। রবিশষ্যও ফলনও লক্ষ্য মাত্রা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন, বৃষ্টির পানি ক্ষেতে জমে নেই। সরে যাচ্ছে। ফলে কেটে ফেলে রাখা ধান গেঁজিয়ে যাবে না। জমিতে পানি ধরে থাকলে সমস্যা হত। বৃষ্টিতে ধান কাটা মাড়াই বিলম্বিত হওয়ায় গমের মত ফসল রোপণ বিলম্বিত হবে।
সদর উপজেলার বরেন্দ্রাঞ্চল বাবুডাইং এলাকার কৃষক মাসুদ পারভেজ কুরুল(৫০) বলেন, ধান কাটা শুরু হয়েছে। বৃষ্টি কাটা ও মাড়াইয়ে বিলম্ব ঘটিয়েছে। ফলে রবিশষ্য চাষও বিলম্বিত হবে। মাড়াইয়ের জন্য জমিতে ফেলে রাখা ধান কিছুটা বিবর্ণ হতে পারে। বৃষ্টিতে বড় কোন ক্ষতি হয় নি। সামনে সরিষা,গম, বুট,মসুর, ভুট্টার মত চৈতালি (রবি) ফসলের জন্য বৃষ্টির পানি মাঠ ভিজিয়ে উপকার বয়ে আনবে বলেও আশা করেন এই কৃষক।