চাঁপাইনবাবঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২২ ১৪:২০:৪৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের   শিবগঞ্জ উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে।  রবিবার(২২  নভেম্বর) সকাল ৭টার দিকে মনাকষা ইউনিয়নের  ৩ নং হাউসনগর গ্রামে  মর্মান্তিক এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই গ্রামের বকুল হোসেনের স্ত্রী মিলিয়ারা খাতুন(৪০) এবং  মেয়ে  লিমা খাতুন(১৭)। লিমা স্থানীয় মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে বাড়ি সংলগ্ন টিন দিয়ে বানানো নিজেদের মুদি দোকানের সামনের ঝাঁপ খুলতে গিয়ে প্রথমে বিদ্যূৎস্পৃষ্ট হন মিলিয়ারা। ঘটনা টের পেয়ে মেয়ে লিমা মাকে বাঁচাতে এগিয়ে আসলে সেও বিদ্যূতায়িত হয়। এ সময় তার পিতা বকুল হোসেন দৌড়ে এসে দোকানের বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করে  স্ত্রী ও মেয়েকে উদ্ধার  করেন।  সকাল ৮টার দিকে তাঁদের উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মা ও মেয়ে দুজনকেই মৃত ঘোষণ্ াকরেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, বৃষ্টিতে টিনের দোকানটি পুরোটাই বিদ্যুতায়িত হয়ে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে  আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।