হো স নে য়া রা বে গ ম

  • কথা হবে আবার
  • ২০২৬-১১-২২ ১১:৩৬:২৩
image

অনেকদিন কোনো কথা হয় না
তোমার সাথে আমার।
না অভিমান না অযাচিত তর্ক
তবুও মনে হয় আবারও কথা হবে
সবটুকু না হোক খণ্ডিত আবেগ জড়ো করে
কবিতার মত কিছু চিত্রকল্পে সাজানো হবে
জীবনের সেইসব না বলা কথার।
যতই অচ্ছুৎ কিংবা মূল্যহীন হোক
হারানো দিনের প্রতিপাদ্য বিষয়
অভিন্ন সেই অসমাপ্ত মিথষ্ক্রিয়ার
সবটুকু হয়ে যাবে মিটমাট।
অবশেষে ভালোবাসার দুটি হাত এক হয়ে
পথ চলব আবার
এপারে না হোক ওপারে কথা হবে
অনর্গল
অযথাই নিরর্থক সব কথা
তবুও এটুকুই শুধু প্রত্যাশা।