চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কামাল পারভেজ-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

  • এ কে আজাদ
  • ২০২৬-১১-২২ ১১:০৮:০১
image

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কামাল পারভেজ-এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ । তিনি ২০২৫ সালের ২২ নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। প্রয়াত কামাল পারভেজের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 
কামাল পারভেজ ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারী,  বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায়, জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষা জীবনে বি, এ অনার্স (অর্থনীতি) ঢাকা বিশ্ববিদ্যালয়। 
বড় ভাই চিত্রনায়ক-পরিচালক মাসুদ পারভেজের, হাত ধরে 'মাসুদ রানা' ছবির পরিবেশক হিসেবে চলচ্চিত্রে প্রথম জড়িত হন কামাল পারভেজ। 'মাসুদ রানা' ছবিটি মুক্তি পায় ১৯৭৪ সালে।
পরে হন প্রযোজক। তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র 'শরীফ বদমাশ' মুক্তি পায় ১৯৮৪ সালে । 
কামাল পারভেজ প্রযোজিত পরিবেশিত অন্যান্য চলচ্চিত্র সমূহ- কুয়াশা, অমর প্রেম, হাইজ্যাক, পদ্মগোখরা, বীর পুরুষ, বিশ্বপ্রেমিক, শত্রু ভয়ংকর,  আমি শাহেনশাহ, টপ রংবাজ, চারদিকে অন্ধকার প্রভৃতি। 
তিনি 'জীবন নৌকা' ও 'বীর পুরুষ' ছবিতে অভিনয়ও করেছেন।
'কামাল ফিলমস'র স্বত্ত্বাধিকারী কামাল পারভেজ, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। চিত্রনায়ক-পরিচালক সোহেল রানা (মাসুদ পারভেজ) তার বড় ভাই এবং চিত্রনায়ক-পরিচালক রুবেল ছোট ভাই।
কামাল পারভেজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হয়েছেন।