নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারের পতন নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার একদিন পর রাজধানীর মিরপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রবিবার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়,পাপিয়া সুলতানা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক। তাঁর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের আগের দিন ফেসবুকে দেওয়া এক পোস্টে পাপিয়া লেখেন, ‘সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে,বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে।’ একই পোস্টে গ্রেপ্তার হলেও আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
তাঁর ফেসবুক আইডিতে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে বিভিন্ন পোস্টও দেখা গেছে।
যুবলীগনেত্রীগ্রেপ্তার, নাশকতারঅভিযোগ, মিরপুর