চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন প্রকার মাদক সহ গ্রেপ্তার ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২২ ০৯:৪৮:৫৩
image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,এসআরবি,বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজা,৩৪৫ পিস ইয়াবা ও ৬০ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বিজিবি ও র‌্যাবের পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাঁজা,৬০ বোতল নেশাজাতীয় ভারতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৪৫ পিস ইয়াবা জব্দ হয়েছে। এসব অভিযানে ২ জন গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২০নভেম্বর) রাত থেকে শনিবার(২১ নভেম্বর) বিকাল পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তাররা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া  মহল্লার মৃত আজিজুর রহমানের ছেলে আলী শাহ আলম(৪৮) এবং শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেররশিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মেহেদী হাসান(২০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নিজ  বাড়ি থেকে একটি প্লাষ্টিকের  ড্রামের ভেতর লুকানো সাড়ে ৫ কেজি গাঁজা সহ গ্রেপ্তার হন আলী শাহ আলম। অভিযানে এসআরবির একটি দল সাহায্য করে।
এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল চকো ডিএক্স সিরাপ জব্দ হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাকিব আহমেদ বলেন, মনোহরপুর বিওপির একটি টহল দল  গোপন তথ্যেও ভিত্তিতে অভিযানটি চালায়। জব্দ সিরাপের বাজার মূল্য ২৪ হাজার টাকা বলেও জানান অধিনায়ক।
 এদিকে এসআরবি-৫ ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত পৌন ৮টার দিকে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার যাত্রী ছাউনি থেকে ৩৪৫ পিস ইয়াবা সহ গ্রেপ্তার হয় মেহেদী হাসান।  মাদক বিক্রির জন্য  একজনের অবস্থানের গোপন তথ্যে সেখানে অভিযান চালায় এসআরবি।
এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে  আইন প্রয়োগকারী সংস্থাগুলো।