চাঁপাইনবাবগঞ্জে অব্যহত বৃষ্টিতে বিলম্বিত ধান কাটা ও মাড়াই

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২১ ১৮:৩২:২৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে   নি¤œচাপের প্রভাবে  টানা দুদিনের অব্যহত বৃষ্টিতে থমকে গেছে রোপা আমন ধান কাটা ও মাড়াই। শুক্রবার(২০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া হালকা থেকে মাঝারি  বৃষ্টিপাত শনিবার(২১ নভেম্বর) বিকাল পর্যন্ত অব্যহত ছিল। কৃষি বিভাগ ও কৃষকেরা বলছেন, অগ্রহায়ন মাসের শুরর দিকের  এই বৃষ্টিতে ধান কাটা  বিলম্বিত করেছে। আর  এরই মধ্যে কেটে জমিতে ফেলে রাখা কাটা ধান মাড়াইও বিলম্বিত করেছে। এছ্ড়াা বৃষ্টির  আগে আগে কেটে  মাড়াাইয়ের জন্য জমিতে ফেলে রাখা ধানের রং নষ্ট হবারও শংকা সৃষ্টি হয়েছে।
কৃষি বিভাগ সূত্র জানায়, শনিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় জেলায় গড়ে ২১ মিমি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সদরে ৮, শিবগঞ্জে ৬০,গোমস্তাপুরে ২০,নাচোলে ১১  এবং ভোলাহাট উপজেলায় ৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলায় বৃহস্পতিবার(১৯ নভেম্বর) পর্যন্ত আমন ধান কাটা হয়েছে ২২ শতাংশ। এবার জেলায় ৫৩ হাজার ৯০৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। হেক্টর প্রতি ৩.৬ টন হিসেবে ১ লক্ষ ৯৪ হাজার ৫৮ মে.টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।
জেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, বৃষ্টিতে এখন পযন্ত ধানের কোন ক্ষতি হয় নি। ফলন ভালো হয়েছে এবং  উৎপাদন লক্ষ্য মাত্রা  অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে। তিনি ধান কাটা ও মাড়াইয়ে বিলম্বের বিষয়টি স্বীকার করে বলেন, রবিবার (২২ নভেম্বর) থেকে বৃষ্টি বন্ধ হয়ে রোদ ওঠার  আবহাওয়া পূর্বাভাস রয়েছে। রোদ উঠলেই ২/৩ দিনে মধ্যে সব সমস্যা কেটে যাবে। উপ-পরিচালক আরও বলেন, বৃষ্টি বরং ভুট্টার মত কিছু রোপণ করা ফসলের জন্য উপকার বয়ে এনেছে। সামনে রবিশষ্যের জন্যও এই বৃষ্টি উপকারী হবে।
সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বলেন, বৃষ্টির পানি জমিতে জমে নেই। সরে যাচ্ছে। ফলে  কেটে ফেলে রাখা ধান থেকে চারা গজনোর সূযোগ নেই। পানি জমিতে ধওে থাকলে সমস্যা হত।  ভারী বৃষ্টিপাত না হলে আর রোদ উঠলেই   বিলম্বের সমস্যা কেটে যাবে।
সদর উপজেলার বরেন্দ্রাঞ্চল বাবুডাইং এলাকার কৃষক মাসুদ পারভেজ কুরুল(৫০) বলেন, ধান কাটা শুরু হয়েছে। বৃষ্টি কাটা ও মাড়াইয়ে বিলম্ব ঘটিয়েছে। মাড়াইয়ের জন্য জমিতে ফেলে রাখা ধান কিছুটা বিবর্ণ হতে পারে। এখনও এর  ক্ষতি হয় নি।  সামনে সরিষা,গম, বুট,মসুর, ভুট্টার মত  চৈতালি (রবি) ফসলের জন্য বৃষ্টির পানি মাঠ ভিজিয়ে উপকার বয়ে আনবে বলেও আশা করেন এই কৃষক। তবে রবি শষ্য আবাদও বিলম্বিত হবে।