চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ী ও চাদর জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২০ ২১:৪২:৫৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর  উপজেলা  সীমান্তে অভিযান চালিয়ে ৫০ পিস ভারতীয় শাড়ী ও ৩১ পিস চাদর জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, শুক্রবার(২০ নভেম্বর) ভোর ৪টার দিকে  জহুরপুরটেক অস্থায়ী ক্যাম্পের সদস্যরা। নারায়নপুর ইউনিয়নের বাখের আলী এলাকায় অভিযান চালায়। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫০ পিস ভারতীয় শাড়ী ও ৩১ পিস চাদর জব্দ হয়।
শুক্রবার দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল রাকিব আহমেদ অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ শাড়ী ও চাদরের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ২৬ হাজার ৫০০ টাকা। জব্দ মালামাল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে  সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান অধিনায়ক রাকিব।