সাবেক চেয়ারম্যান মোল্যা কবির হোসেন উলা মৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

  • ‎খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া।
  • ২০২৬-১১-১৮ ০৯:৪৮:৫০
image

‎খুলনার ডুমুরিয়া উপজেলার উলা মৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন ভান্ডারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকদলের সভাপতি মোল্যা কবির হোসেন।
‎১৭ নভেম্বর ২০২৬ ইং মঙ্গলবার এক পরিপত্রের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত ৪ সদস্য  বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করেন।
‎কমিটির অন্যান্য  সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য ব্রজেন কুমার রায়, অভিভাবক সদস্য নিখিল মন্ডল ও উলা মৈখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল মোল্যাকে সদস্য সচিব মনোনিত করা হয়।
উক্ত ৪ সদস্য বিশিষ্টট এডহক কমিটিকে ৬ মাস মেয়াদী এবং ঐ সময়ের মধ্যে  নিয়মিত গভর্নিং বডির কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।‎
‎এডহক কমিটির সভাপতি  নির্বাচিত হওয়ায় মোল্যা কবির হোসেন ভান্ডারপাড়া ইউনিয়নবাসী সহ সকল শ্রেণী পেশার মানুষের কাছে সহোযোগিতা চেয়েছেন। তিনি যেন সফলতার সাথে  বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারেন।