মহেশখালীতে সাংবাদিকের পিতাকে কুপিয়ে জখম,মিশুকচালকও আহত!

  • গাজী মোহাম্মদ আবু তাহের,
  • ২০২৬-১১-১৭ ২২:১৯:৩৭
image

মহেশখালী (কক্সবাজার) 
জনপথে চলন্ত মিশুকের গতিরোধ করে একবয়োজ্যেষ্ঠ যাত্রীকে  নামিয়ে  ধারালো  দা   দিয়ে  কুপিয়ে  রক্তাক্ত করার  অভিযোগ   উঠেছে  একদল  ব্যক্তির   বিরুদ্ধে। তাঁকে   রক্ষা   করতে   এগিয়ে  আসা   মিশুকচালকও হামলার   শিকার   হয়েছেন।   মঙ্গলবার   (১৭নভেম্বর)
বিকেল   চারটার    দিকে     মহেশখালী    উপজেলার কুতুবজোম   ইউনিয়নের   নয়াপাড়া  এলাকায় ঘটে এ ঘটনা।আহত আব্দুস সবুর স্থানীয় সাংবাদিক সেলিমের পিতা।একই ঘটনায় আহত হয়েছেন মিশুকচালক মোঃ শাহজাহান।  হামলায়  মোশাররফ হোসেন (৩০) নামের এক ব্যক্তির নেতৃত্ব ও সরাসরি অংশগ্রহণের অভিযোগ করেছেন  ভুক্তভোগী  পক্ষ।  তাঁর সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও   চার-পাঁচজন  ছিলেন   বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।একটি সাধারণ যাত্রাপথ কীভাবে মুহূর্তেই রক্তাক্ত   হামলার   ঘটনায়   পরিণত   হলো, তা  নিয়ে এলাকায়  উদ্বেগ   তৈরি হয়েছে। বিশেষ করে একজন বয়োজ্যেষ্ঠ   ব্যক্তির   ওপর  হামলা  এবং  তাঁকে রক্ষা করতে গিয়ে একজন পরিবহনশ্রমিকের আহত হওয়ার ঘটনায়  জড়িতদের  দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি উঠেছে।
মিশুকের  গতিরোধ  করে হামলাঃ- ভুক্তভোগী পক্ষের দেওয়া  এজাহার  সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত  কাজে  একটি মিশুকে করে তাজিয়াকাটার উদ্দেশে   যাচ্ছিলেন   এলাকার   সর্বশ্রেব্দেয়   মুরুব্বি  হাজী আব্দুস সবুর।পথে নয়াপাড়া এলাকায় পৌঁছালে মোশাররফ    হোসেনসহ     অজ্ঞাত   পরিচয়  আরও চার-পাঁচজন  ধারালো দা, লোহার  রড  ও লাঠিসোঁটা নিয়ে মিশুকটির গতিরোধ  করেন।অভিযোগ অনুযায়ী, এরপর আব্দুস সবুরকে  মিশুক থেকে নামিয়ে মারধর শুরু করেন মোশাররফ হোসেন। একপর্যায়ে তাঁর মাথা লক্ষ্য করে  ধারালো  দা দিয়ে  কোপ দেওয়া হয়। এতে তাঁর কপালে গুরুতর রক্তাক্ত জখম হয়। হামলা থেকে আত্মরক্ষার  চেষ্টা  করতে গিয়ে ডান হাতের আঙুলেও আঘাত  পান  তিনি।  প্রতিবাদ  করতে  গিয়ে চালকও রক্তাক্ত  যাত্রী   আব্দুস  সবুরকে হামলাকারীদের হাত থেকে  রক্ষা  করতে এগিয়ে আসেন মিশুকচালক মোঃ শাহজাহান।  কিন্তু অভিযোগ  রয়েছে, তাঁকেও মারধর করা হয় এবং ধারালো দা দিয়ে আঘাত করা হয়।এতে তাঁর   নাকের নিচে   গুরুতর   কাটা জখম হয়। একই ঘটনায় দুজনই রক্তাক্ত অবস্থায় আহত হন। এজাহারে বলা হয়েছে,   আহতদের  চিৎকার  শুনে  আশপাশের লোকজন এগিয়ে  এলে  হামলাকারীরা মামলা করলে পুনরায় মারধর এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।   পরে তাঁরা   ঘটনাস্থল  ত্যাগ  করেন। স্বজনেরা আহত   দুজনকে  উদ্ধার  করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য   কমপ্লেক্সে   নিয়ে যান।  মোশাররফসহ কয়েক জনের   বিরুদ্ধে   এজাহার   ঘটনার  পর মোশাররফ হোসেনসহ   অজ্ঞাতপরিচয়   আরও  চার-পাঁচজনকে অভিযুক্ত  করে   মহেশখালী  থানায় লিখিত এজাহার দিয়েছেন   ভুক্তভোগী    পক্ষ। অভিযুক্ত   মোশাররফ স্থানীয় মরহুম বশির মেম্বার এর পুত্র ও আলমগীরের ভাই বলে জানা গেছে।
নিরাপত্তা  নিয়ে   উদ্বেগঃ- স্থানীয় জনপথে চলাচলের সময়   একটি   মিশুকের   গতিরোধ  করে অস্ত্র নিয়ে হামলার   অভিযোগের   বিষয়টি   সাধারণ  মানুষের নিরাপত্তার   প্রশ্ন সামনে   এনেছে। ভুক্তভোগী পক্ষের দাবি, ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটন করে হামলায় জড়িত প্রত্যেককে শনাক্ত ও দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি  আহতদের  চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  তাঁদের  প্রত্যাশা, অভিযোগটি  গুরুত্বের সঙ্গে   তদন্ত   করে   প্রকৃত   অপরাধীদের     বিরুদ্ধে আইনানুগ   ব্যবস্থা   নেওয়া   হবে। কোনো  প্রভাব বা চাপের   কারণে   যেন  তদন্ত বাধাগ্রস্ত না হয়, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।
এজাহার নিয়ে বাদীপক্ষ মহেশখালী  থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আব্দুস সোলতান কাছে গেলে তিনি অভিযোগটি   গুরুত্বের   সঙ্গে  দেখেন  এ সময় (ওসি) বলেন, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তির ওপর বিনা কারণে হামলার   ঘটনায়   জড়িত   ব্যক্তিদের   দ্রুত আইনের আওতায়   আনা   হবে। (ওসি)   নির্দেশে  দ্রুত  সময়ে থানার   পিএস আই   ইকবাল   হায়দার  এর   নেতৃত্বে পুলিশের একটি দল হামলাকারী মোশাররফকে গ্রেপ্তার করতে  তারবাড়িতে  অভিযান   পরিচালনা   করে  এই সময়   পুলিশের   উপস্থিতি   টের   পেয়ে   হামলাকারী পালিয়ে যায়।