চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্রগামগামী সৌদিয়া পরিবহনের একটি নৈশকোচ তল্লাশী করে ২টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে স্পেশাল রেসনপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এসআরবি জানায়, সোমবার(১৬ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে কোচটি তল্লাশী করে এর মালামাল রাখা বক্সে একটি ফলের কার্টূনে কাপড় দিয়ে মোড়ানো ওইসব অস্ত্র পাওয়া যায়।
কোচযাত্রীদের বরাত দিয়ে এসআরবি আরও জানায়, এসআরবির চেকপোষ্টের বিষয়টি জানতে পেরে সন্দেহভাজন এক যাত্রী কোচটি চেকপোষ্টে পৌঁছানোর পূর্বেই কোচ ছেড়ে কৌশলে পালিয়ে যায়। কোচের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে কোচে উঠেছিল। তবে তাৎক্ষনিক ওই যাত্রীর কোন নাম-ঠিকানা বা পরিচয় জানা যায় নি বলেও জানায় এসআরবি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকালে এসআরবি-৫ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, জব্দ অস্ত্র সংম্লিষ্ট থানায় জমা করা হয়েছে। এ ছাড়া পলতক ওই ব্যাক্তির পরিচয় শনাক্ত ও আটকে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।