মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

  • এস এম হানিফুল কবির
  • ২০২৬-১১-১৭ ২০:১৯:২৯
image

আজ ১৭ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টায় মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের অন্যতম নেতা গরিব-মুক্তি আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুজ্জামান মিলন। মজলুম জননেতা মওলানা ভাসানীর সংগ্রামী জীবন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বাংলাদেশের স্বাধীনতা পার্টির সভাপতি আব্দুল গফুর মিয়া, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) এর সাধারণ সম্পাদক কমরেড এস এম হানিফুল কবির, নয়াগণতান্ত্রিক পার্টির সভাপতি কমরেড এম এ মান্নান, গণমুক্তি পাটিৃর সভাপতি আব্দুল মোনেম, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক এ এম ফয়েজ হোসেন, সাম্যবাদী দলের যুগ্ম সম্পাদক এম এম ওবায়দুল্লাহ জয়, নারীনেত্রী এলিজা রহমান প্রমুখ।
বক্তাগণ মওলানা ভাসানীর আজীবন স্বপ্ন শোষনমুক্ত রাষ্ট্র প্রতিজ্ঞার আহ্বান করেন এবং বাংলাদেশের সকল দেশপ্রেমিক বিপ্লবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আমাদের লক্ষ্য জনগণের হাতে ক্ষমতা।