রী তা রা য়

  • মেঘের আড়ালে
  • ২০২৬-১১-১৭ ১৫:০২:০৯
image

মেঘের পরে মেঘ,তারারা জ্বেলে দেয় আলো
অমাবস্যার অন্ধকার গায়ে মেখে জ্বলে নীল ধ্রুবতারা।
ও আকাশ,ঘাসের বুকে কুড়াও মুক্তোদানা!
কাশের বনের সাদাপদ্মের ভীরে হেসে আকুল হংস ছানা।
বাঁশবনের আলোমাখা আধারে জেগে থাকে বুভুক্ষু শৃগাল।
কচি পাতায় মন টলে হরিণীর, ছুটে সেই লোভে
ব্যাধের কঠিন চালে জালে আটকা পড়ে মৃগ।
মানুষ বরই স্বার্থপর, শুধুই বোঝে নিজের বিলাসিতা
মাটির বুক থেকে মেঘের আড়াল কিছুই যায়না বাদ।
কৃষ্ণেচূড়ার রাঙা বরণ তো নয় যেন রাঙা ব্যাঙ্গ
মানুষের মনুষ্যত্বকে, মানুষের মানবিকতাকে!
প্রকৃতি ও ভালোবাসে নিজেকে-
তাই যখনই বেড়ে যায় মনুষ্যবিবেক বিহীন জঞ্জাল, 
তখনি সেও নানা ভাবে নানা উপায়ে -
সাজিয়ে নেয় নিজেকে সৃষ্টি হয় মহামারী, আকাল।
ওই মেঘ নয় কুয়াশা, সেতো মনুষ্যেরই কর্মফল।