সোনামসজিদ সীমান্তে ভারতীয় পাথরের ট্রাক থেকে ৩৬টি ভারতীয় স্মার্টফোন জব্দ,ট্রাকসহ ভারতীয় চালক আটক

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১৬ ২০:৩৭:৪০
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে  আমদানীকৃত ৪০ টন ভারতীয় পাথরবোঝাই একটি  ভারতীয় ট্রাক তল্লাশী করে পাথরের মধ্যে ৩৬টি ভারতীয় চোরাই  স্মার্টফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায়  পাথরবোঝাই ওই ট্রাক ও ট্রাকের ভারতীয় চালককে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে সীমান্ত পিলার ১৮৫/১৩ এস হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি গ্রাম এলাকায় মধ্যবাজার  পাকা সড়কের উপর অভিযান চালানো হয়। গোপন খবরের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল পরিচালিত  অভিযানে পাথরবোঝাই ট্রাকটি তল্লাশী করে পাথরের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩৬টি ভারতীয় স্মার্ট ফোন পাওয়্ াগেলে ট্রাকসহ চালক জসিম শেখ (২৭) আটক হন। তিনি পশ্চিমবঙ্গের মালদহ জলোর কালিয়াচক থানার উমকান্ডতলা মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন শেখের ছেলে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী আল আমিন অপু জানান, আটক স্মার্টফোন,ট্রাক ও পাথরের জব্দ মূল্য ১ কোটি ৪ লক্ষ ৪৩ হাজার টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান তিনি।  সীমান্তে চোরাচালান ও অপররাধমুলক কর্মকতান্ড প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে বলেও জানান অধিনায়ক অপু।