ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নৈরাজ্য, ভাঙচুর ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনার ডুমুরিয়ায় প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (গতকাল) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে ডুমুরিয়া সদরের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডুমুরিয়া বাসস্ট্যান্ডের শহীদ সিরাজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহাবুবুর রহমান, মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান লিটন, মোল্যা মশিউর রহমান, আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম মোড়ল, আহমদ আলী, আব্দুস সালাম, আবুল হোসেন, মনিরুজ্জামান সোহাগ, শেখ ফরিদ হোসেন, মোল্যা মনিরুল ইসলাম, আব্দুর রব আকুঞ্জিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।