মোঃ সৈ য় দু ল ই স লা ম

  • প্রকৃতির মায়ায় হেমন্তের ছুঁয়া
  • ২০২৬-১১-১৫ ১০:০৮:৫৮
image

ভোরের ঘন কুয়াশায় শীত অনুভব, 
বেলা বাড়ার সাথে সাথে হালকা মিষ্টি রোদ;
সোনালী ধানের ডগায় ডগায় শিশিরের ঝিলমিল খেলা।
এ যেন প্রকৃতির মায়ায় দেখি হেমন্তের ছুঁয়া। 

উত্তরের হিমেল হাওয়ায়---
শীতের আমেজে গাছের পাতা ঝরে;
শিউলি কামিনী এবং গন্ধরাজ ফুলের সুবাসে চারপাশ থাকে মুখরিত। 

এ সময় শান্ত ও স্নিগ্ধ থাকে প্রকৃতি
আউশ ও আমন ধান হয় পরিপক্ব,
মাঠ জুড়া সোনার ধানে কৃষকের স্বপ্নেরা হাসে।

দিকে দিকে শুরু হয় নতুন ধান কাটা,
মনের আনন্দে পিঠা পায়েসের উৎসবে 
মেতে উঠে বাংলার কৃষাণ কৃষাণী। 
হেমন্তের এই অপরুপ খেলা বোঝা বড়ই দায়।