হাফেজ আবদুর রহিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিষেক ও অভিভাবক সমাবেশ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-১১-১৩ ২২:৪৫:১২
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের হাফেজ আবদুর রহিম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবীর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক ও অতিথিরা।
বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির সভাপতি সাংবাদিক কামরুল হাসান রুবেলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাস্টার নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম, হাজারীহাট আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মাইন উদ্দিন মাসুম, বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন নুর্মিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি মাস্টার সানা উল্যাহ এবং আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা।
সভাপতির বক্তব্যে সাংবাদিক কামরুল হাসান রুবেল বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে এবং প্রতিটি শিশু যেন সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে বেড়ে উঠতে পারে, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নবনির্বাচিত কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।