ফুলবাড়ীগেট প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার গিলাতলায় গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও শীতের আমেজ উপভোগ করতে গিলাতলা যুব ক্রীড়া চক্রের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬। ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৩.০০ টায় গিলাতলা (বড় বাড়ী) বালুর মাঠ প্রাঙ্গণে জমজমাট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
গিলাতলা যুব ক্রীড়া চক্রের আয়োজনে গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আনন্দ উপভোগ করতে আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকাবাসীসহ সকলকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আনন্দঘন আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তুলতে ক্রীড়াপ্রেমী সকলের উপস্থিতি একান্ত কাম্য।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া মিন্টু। উদ্বোধন করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শাহিন হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব মুহাঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহাঙ্গীর হোসেন। খেলা পরিচালনা করবেন গাজী ফখরুল ইসলাম। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে রয়েছে খান রাকিবুল হাসান রিয়াদ, মো: নয়ন শেখ ও মো: হৃদয় শেখ।