গোমস্তাপুরে পাচারকালে ৩৪ বস্তা সার জব্দ,এক ব্যাক্তির ১০ হাজার টাকা অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১২ ১৫:১৭:৪৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় দুটি ইজিবাইকে করে ৩৪ বস্তা ডিএপি সার পাচারকালে  মো.এনামুল(৫০) নামে এক ব্যাক্তি  স্থানীয়দের হাতে আটকের পর  ভ্রাম্যমাণ আদালত  তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ দিনের কারাদন্ড প্রদান করেছে।
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার হাসান আতিকুর রহমান বলেন, বৃহস্পতিবার(১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলার শিবগঞ্জের মনাকষা এলাকার বাসিন্দা এনামুল নওগাঁর সাপহার উপজেলা থেকে  কোন ক্রয় রশিদ ছাড়াই দুটি  ইজিবাইকে করে ৩৪ বস্তা ডিএপি সার পাাচারকালে গোমস্তাপুর বাজার এলাকায় জনগনের হাতে আটক হন। এ সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে  ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইনের ১২(১) ও ১২(৩) ধারায় এনামুলকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়া জব্দ সার সরকার নির্ধরিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি কওে টাকা সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য কৃষি বিভাগকে নির্দেশনা প্রদান করেন।