চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরাইন সহ ৩ ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ২টি ইজিবাইক জব্দ করা হয়। বিজিবি জানায়,বুধবার(১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে গোপন খবরের ভিত্তিতে শাহাবাজপুর ইউন্যিয়নের কয়লাবাড়ি দরগার মোড় এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৮৪/২ এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের ভেতরে পরিচালিত অভিযানে তিনজনকে সঙ্গে থাকা ২৫ গ্রাম হেরোইন ও ২টি ইজিবাইক সহ আটক করা হয়।
আটকরা হলেন, জেলার ভোলাহাট উপজ্যেলার পাঁচটিকরি গ্রামের আব্দুল হামিদের ছেলে মাসুদ রানা আসিক (৩০),সুরানপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে এনায়েতুল্লাহ শিমুল (২০) এবং বিরেশ^রপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
বুধবার রাত সোয়া ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল আল আমিন অপু অভিযানটি নিশ্চিত করেন। তিনি বলেন, চোরাচালান ও মাদকবিরোধিী চলমান অভিযানের অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়। অভিযানে সাড়ে ৪ লক্ষ টাকা মূল্যের হেরোইন ও ইজিবাইক জব্দ হয়। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান লে. কর্নেল অপু। সীমান্তে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।