‎র ফি কু ল ই স লা ম

  • তুমিহীনা পূর্ণিমা
  • ২০২৬-১১-১১ ১১:০৮:৫৮
image

‎হারা হারা লাগে আজ তারা ভরা রাতে,
‎তারা বলে গেছে তারা আর ফিরবে না প্রাতে।
‎তোমার মুখের মতো ম্লান মুখে চাঁদটাও জাগে,
‎জোনাকি আলো মাগে তোমার আঙ্গুলের ফাঁকে।
‎মুক্তো তোমার দাঁতের আভায় শুভ্র হতে শেখে,
‎ভ্রমর শেখে কালো হতে তোমার কাজল মেখে।
‎ময়ূর তোমার অলস চলনে ছন্দ খুঁজে পায়।
‎পাহাড় তোমার নীরব অভিমানে উচ্চতা হারায়।
‎বাঁশি তোমার কণ্ঠ শুনে সুর খুঁজে পায় শত,
‎যমুনা তোমার চোখে ডুবে মাপে গভীরতা কত।
‎বসন্ত তোমার হাসি দেখে শেখে ফোটাতে ফুল,
‎ঊষা তোমার ঠোঁটের রঙের হিসাব করে ভুল ।
‎ঝড়ের হাওয়া থমকে দাঁড়ায় তোমার এলোচুলে
‎কোকিল তোমার কণ্ঠ শুনে সুর গিয়েছে ভুলে।
‎তুমিহীনা পূর্ণিমাতেও আমার অমাবস্যার ঘোর,
‎তোমার ছাড়া কাটে না আর অচেনা এই ভোর।
‎হৃদয় আমার তপ্ত মরু, বুকে জ্বলে সাহারার দহন,
‎ফাগুন ওড়াই মেঘের কেতন দুচোখে অশ্রু প্লাবন ।