চাঁপাইনবাবগঞ্জে গো-খাদ্য মিশিয়ে ভেজাল গুড় তৈরীর দায়ে একজনের অর্থদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১০ ০৯:৫৫:২২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গো-খাদ্য হিসেবে ব্যবহৃত লালি বা ঝোলা গুড় এবং চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে রফিকুল ইসলাম (৬৮) নামে এক ব্যাক্তিকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।  সেই সাথে জব্দ ভেজাল গুড় ও গুড় প্রস্তুতের সরঞ্জামাদি স্থানীয়দের উপস্থিতিতে বিনষ্ট করা হয়। রফিকুল ইসলাম শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের রনি বাজার এলাকার  আব্দুস সামদের ছেলে।
পুলিশ জানায়,সোমবার(৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রনি বাজার সংলগ্ন এলাকায় ভেজাল গুড়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গো-খাদ্য এবং চিনি দিয়ে প্রস্তুত ভেজাল গুড় পাওয়া গেলে রফিকুল ইসলামকে ৩০০০ টাকা অর্থদন্ড করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট উম্মে সালমা রুমা।
অভিযানে সহায়তাকারী শিবগঞ্জ থানার ্উপ-পরিদর্শক(এসআই) হাসান আলী বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার  সংরক্ষণ আইনের ৪১ ধারায় রফিকুল ইসলামকে অর্থদন্ডে দন্ডিত করেন ম্যাজিষ্ট্রেট।