বটিয়াঘাটার বাদামতলা বদ্ধভূমি এলাকায় মহিলাদের অংশগ্ৰহনে‌ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • রিপন রায়
  • ২০২৬-১১-০৯ ২৩:১৯:০৫
image

বটিয়াঘাটা প্রতিনিধি ঃ 
বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের বাদামতলা বদ্ধভূমি এলাকায় শ্যামা পূজা উপলক্ষ্যে গ্ৰাম বাংলার সাংস্কৃতির প্রাচীন ঐতিহ্য নারীদের অংশগ্ৰহনে‌ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । গতকাল সোমবার বিকাল ৫ টায় বাদামতলা মন্দিরের সভাপতি লিটন হালদার'র সভাপতিত্বে ও উৎপল মন্ডল'র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়,বটিয়াঘাটা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহমেদ, তরুণ হালদার,উজ্জ্বল বাছাড়, অনিমেষ মন্ডল,হিরক গাইন, দেবপ্রসাদ মন্ডল সহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের টুম্পা বৈরাগী ও বন্দনা মন্ডল । প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।