ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা’র পিতা ও মোল্লাপাড়া জামে মসজিদের সাবেক মোয়াজ্জিন বিশিষ্ট সমাজ সেবক মোঃ গোলাম সারোয়ার সোমবার (৯ নভেম্বর) সকাল ৯ টায় বার্ধক্য জনিত কারণে ৫নং ওয়ার্ডের মোল্লাপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার আসরবাদ মোল্লাপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন , আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, খানজাহান আলী থানা জামায়াতের আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটো, মোল্লা আব্দুর রাজ্জাক, আলহাজ্ব শেখ রুহুল আমিন, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মুহাঃ গোলাম মোস্তফা , মুহাম্মাদিয়া হাফিািজয়া মাদ্রাসার মুহতামীম হাফেজ মুহাঃ ওয়াহিদুজ্জামান, মাদ্রাসার সেক্রেটারী মোল্যা নুরুল ইসলাম, গাজী আব্দুর রশিদ, হাফেজ মাওঃ আব্দুল লতিফ, মহানগর কৃষক দলের সভাপতি তালুকদার আখতারুজ্জামান সজীব, মহানগর কৃষক দলের নেতা খালিদ হাসান মঈন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য মোঃ ফরহাদ হোসেন, মীনা মুরাদ হোসেন, সরদার মোস্তাক আহমেদ, মোঃ নাসির উদ্দিন, শেখ আব্দুল হামিদ, মীর রফিকুল ইসলাম, মোঃ লিমন মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন মরহুমের পৌত্র শেখ গোলাম পরোয়ার।