মো শা হে দ চৌ ধু রী

  • বৃষ্টি ঝরে
  • ২০২৬-১১-০৯ ১৯:৫৫:৩১
image

বৃষ্টি ঝরে রিমঝিমিয়ে টিনের চালে ওই
তোমার কথা বারেবারে মনে পড়ে সই।।
বৃষ্টি ঝরে মুষলধারে মাঝে মাঝে বাজ
থেকে থেকে আমার চোখেও অশ্রু ঝরে আজ।
থাকলে কাছে বুঝে নিতাম আমি আপন হই।।
মনটা আমার কেন এত তোমার কথা কয়
তুমি আমায় রাখবে দূরে তা-কি প্রাণে সয় ?
মরার পাখি কেন বলে আমি কারও নই।।
গাছে গাছে ফুটে আছে হরেকরকম ফুল
ফুল না পাখি বুঝি না তা- হয়তো মনের ভুল।
ডাকো না তাই মনের দুঃখে দূরে দূরে রই।।