ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে নিসচার লিফলেট বিতরণ

  • খান মহিদুল ইসলাম,
  • ২০২৬-১১-০৮ ১৯:০৫:০৯
image

ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে লিফলেট বিতরণ করেছে জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৫টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে এবং খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় পরিবহনচালক, শ্রমিক ও পথচারীদের মাঝে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন খুলনা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ সাহারুজ্জামান সবুজ, যুববিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল, কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক আশরাফুল আলম, জুয়েল বিশ্বাস, আলিমুল শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, পাশাপাশি চালক, শ্রমিক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, বৈধ কাগজপত্রসহ যানবাহন চালানো এবং পথচারীদের নিয়ম মেনে রাস্তা পারাপারের অভ্যাস গড়ে তুলতে হবে।
তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। সবার সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে।