চাঁপাইনবাবগঞ্জ সমবায় দিবস-২৬ উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০৮ ১৪:৫২:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  বিভিন্ন্ কর্মসূচীর মধ্যে দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২৬ উদযাযপিত হয়েছে। রবিবার(৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন এবং জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলণ, সমবায় মেলা এবং আালোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  এখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণ করেন জেলা প্রশাসক  আবু ছালেহ মো.মুসা জঙ্গী ও জেলা সমবায় কর্মকর্তা মুখলেসুর রহমান। এরপর পায়রা ও বলেুন উড়িয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিনব্যাপী সমবায় মেলা উদ্বোধণ করেন অতিথিরা। মেলায় সমবায়ীদের বিভিন্ন কার্যক্রম ও উৎপাদিত পণ্য প্রদর্শণের জন্য ১১টি ষ্টল রয়েছে। অতিথিরা ষ্টলগুলো ঘুরে দেখেন।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আনসিুর