মা হ মু দা সু ল তা না

  • ভাত দে
  • ২০২৬-১১-০৮ ১১:২৯:২৮
image

লক্ষ কোটি পেটে নিত্য জ্বলে চিতা,
সেই দেশেই চলে মন্দির, মসজিদ, গির্জা।
ধর্মের নামে মিথ্যার বেসাতি চলে
ধর্মশালা ভেঙ্গে আরো বড় 
আকাশ ছোঁয়া প্রাসাদ গড়ে।
ঈমান যত মুখে মুখে 
অন্তর জুড়ে কুলষের বাস--
ধর্মের পতাকা উড়ে আকাশে 
মানুষ পড়ে আছে অনাহারে।

যিকিরে যিকিরে মূখর আকাশ,
কেঁপে ওঠে বাতাস ।
রাজপথ জুড়ে চলে আয়োজন ,
'নারায়ে তাকবির - আল্লাহ আকবর'।
উড়ে আসে বক্তা ভক্ত কুল গুণে দেয় তার সন্মান।

পাশের বাড়ির ছমিরোন মরেছে 
অভুক্ত শিশুরা কাঁদে ।
ভাঙ্গা থালায় পড়েনা কিছু 
হুজুরকে দিতে হবে মাসোয়ারা।

ধর্ম করো মনপ্রাণ ঢেলে 
ওপারে জান্নাত বালাখানা পাবে।
যে ধর্ম মানুষ বাঁচাতে পারে না 
সে ধর্মের মাহাত্ম্য 
কোন মুখে গায় ?

অভুক্ত চিৎকার করে ওঠে 

ভাত দে 
আমি ভাত খাব।