হো স নে য়া রা বে গ ম

  • জেগে ওঠো অনন্ত অভিসারে।
  • ২০২৬-১১-০৮ ১০:৪৯:২৪
image

শীতল দৃষ্টিপাতে তোমার 
শুরু হয় যখন ভয়ানক তুষারপাত 
অবশেষে নির্লিপ্ততায়  নেমে আসে 
একেবারে হিমাঙ্কের নিচে,
মুমুর্ষ ভালোবাসা  তখন  পথ হারায়
অনুতাপে অভিমানে।
অধরের উষ্ণতায় অবিনাশী প্রেম  
তবুও জেগে ওঠে আবার
তোমাকেই খুঁজে ফিরে
সবুজ ঘাসের ডগায় 
লতাগুল্ম বনফুলে--
প্রেইরীর সমভূমে।
তুমি জেগে ওঠো
জেগে ওঠো প্রিয়তম 
 অনন্ত অভিসারে।