জা ফ র ই দ্রি স

  • খোকা আসবে বাড়ি
  • ২০২৬-১১-০৮ ১০:১৬:৪৩
image

তুমি যদি যাও কখনো-আমার 
ছোট্ট গাঁয়,দেখবে নদী 
চলে ডানে-কখনো-
বা' বায়।

নাইয়া যায় হরেক পাল--তুলে 
তাদের নায়,ঝাঁকে ঝাঁকে 
গাঙ্গ চিলেরা-নায়ের 
পিছু ধায়।

ধান  ক্ষেতের  আল পেরলে-
দেখবে আমার বাড়ি,লতা-
গুল্ম পাখ পাখালি' বৃক্ষ-
হাজার সারি।

ধেনু লয়ে ফিরে কৃষাণ-সূর্য 
গেলে পাটে,ডালা ভরে-
ফিরে জেলে-মাছ 
ধরে ঘাটে।

দেখবে সাঁঝে পথ মাঝে--মা 
রয়েছে দাঁড়ি,যাকে দেখে 
সুধায়' কখন,খোকা 
আসবে বাড়ি ?