কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার,এ প্রতিপাদ্যকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে,উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ খ্রি: উদযাপন উপক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) পিয়াস চন্দ দাস'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না প্রমূখ।অনুষ্ঠানে সঞ্চালনা করেন কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ইসরাত জাহান।