চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০৭ ২২:১৪:২২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় বিপ্ল¦ব ও সংহতি দিবস-২৬ উদযাপিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজন এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায়  জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও  দেশাত্ববোধক  সঙ্গীতের আয়োজন করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার গৌতম কৃুমার বিশ^াস, সিভিল সার্জন ডা. সাহাব উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা কৃষি সম্প্রষারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুর রহমান প্রমুখ। মূখ্য আলাচক চিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমাদার।
বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরেন। তাঁরা বলেন, দিবসটি আমাদের জাতীয় ঐক্য,দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের চেতনাকে স্মরণ কনিয়ে দেয়। নুতুন প্রজন্মের নিকট দেশের সঠিক ইতহাস তুলে ধরার কথা বলেন বক্তরা। সভাশেষে  পুরস্কার বিতরণ শেষে দেশাত্ববোধক গন পরিবেশিত হয়।