সাতক্ষীরা: সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব,জেলা বিএনপি আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক,জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হাসেম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেনাবাহিনীর চাকরির থাকা অবস্থায় তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে। এই মহান নেতা যুদ্ধ শেষ হলে পুনরায় চাকরিতে ফিরে যান।বাংলাদেশের রাজনীতি ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালে এই দিনের সংঘটিত সিপাহী জনতার অভ্যুত্থানে দেশের তৎকালীন রাজনৈতিক ও ক্ষমতার গতিপথ সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিল। ১৯৭৫ সালে এই দিনে বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে ঘটে যাওয়া ঐতিহাসিক পরিবর্তনের পটভূমিতে এই দিবসটি পালন করা হয়। এই বিপ্লবের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির জোয়ার বয়ে গিয়েছিল। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভাশেষে বাংলাদেশ শিশু একাডেমি, সাতক্ষীরা কর্তৃক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।