কোম্পানীগঞ্জে শেখ হাসিনা'র ৭৭ তম জন্মদিন পালিত
- ইমাম হোসেন খাঁন:
-
২০২৩-০৯-৩০ ১৯:৪০:৩৫
কোম্পানীগঞ্জ
উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রুপকার, বঙ্গবন্ধু কন্যা,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ৭৭ তম জন্মদিন উপলক্ষে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫ টার সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের সদস্য ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল,গোলাম শরীফ চৌধুরী পিপুল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ইউনুছ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা রাহবার হোসেন,বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শেখ ফরিদ,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আক্তার,চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ,সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন,উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন মুন্না,বর্তমান সভাপতি আইনুল মারুফ,