ভোরের শীতলতার স্নিগ্ধ মনোরথের পরিবেশ
আমাকে সুরেলা কন্ঠের অধিকারিনী করেছে ।
কবে থেকে যেন হৃদয় তোমার বাহবা চেয়েছে -----
এক অজানা ভালবাসার সম্পর্ক প্রায়শঃ শয়নে
স্বপনে নিবিড়ভাবে মনোবিকারে দন্ডায়মান।
বড্ড আনন্দে আছি , সর্বত্র আমার গলার গান ।
'অভিনন্দন তোমাকে । ভারি মিষ্টি কন্ঠস্বরের সুর,
এত বড় হয়ে গেছ ঠিক যেন সুন্দরী মাধবীলতা।'
বললে আমাকে । জানি তুমি আসবে একদিন -----
প্রেমের বার্তা নিয়ে আমারই মনে
মিলন সজ্জা পাতবে দোল পূর্ণিমাতে ।
ইচ্ছের বশে আমার আবেগী মনটা --------
ত্রিশটা বছরের পথে দেখা হলো তোর সাথে বন্ধু , লতা ------
শিথির সিন্দুর কার হাতে পড়লি ?
কোলের জীবন্ত ফুলটা কার ঔরসের ?
' তোর পুরাতন পুরুষটা আমার ঘর -----
নাছোড়বান্দা ভালবাসার নীলনদ ,
আমাজনের অরন্য চায় সূর্য -মাটির শত্রুতা।'
কাঁদায় ভরা কাঁচা পথে বৃষ্টির জল ঝরে ।
কৃতজ্ঞতায় আকাশ পানে চেয়ে চেয়ে বলে ,
বুকের জল-মাটিটা আপোষহীন ভাবে
থাকলেও,শান্ত হলে আকাশ থেকো আমার বুকে -----
বসন্তের বাতাস কাঁচা মাটির পথে বসে ,
শীতের শিশির স্নেহের পরশ রাখে ।
সেই মানুষটা যতই মানুষ হোক না কেন ,
হরপা প্রেমের প্রবল স্রোতে আমার ভাঙল মন -----
আমার ঘৃণার চাবুক আছড়ে পড়ল ওর গালে ।
শ্রবণ শক্তি গেল , দশটা সেলাই গালে ------
গানের ভুবনে আমার কন্ঠ ভাসে ।
তোর স্বামীর কপোলে "ঐ দাগটা আছে নিশ্চয়ই!"