মনে পড়ে আজ ছিল না যখন বিদ্যুৎ
গাছের ছায়ায় ঠান্ডা হাওয়ায়
কেটে গেছে কত দিন দুপুর
চৈত্র মাসে গরমের রাতে চাঁদের আলোতে
বাড়ির উঠানে মজা করে আড্ডা দেওয়া
লেখাপড়ার তোর জোর ছিল না এতটা!!
লাগেনি গরম, বুঝিনি ততটা
গরমের ভয়াবহতা!!
কোথায় গিয়েছে সেসব দিন আজ
মনে পড়ে সেই সব কথা
রূপকথার মত মনে হয় আজ
সত্যি সেসব মূল্যবান দিনের কথা!!
এলো বিদ্যুৎ, খুশিতে চমকিত ছিল
সবারই হৃদয়ের প্রদীপ
আজ সেখানে কঠিন আস্তরণে
চাপা পড়ে গেছে সেই খুশি র প্রদীপ
কষ্ট সেখানে সেই গাছগুলো নাই আর
কারোর জীবনে!!
লুকোচুরি খেলা বিদ্যুতের এই মেলা
অসহনীয় যন্ত্রণা, ঘুম ভেঙে যাওয়া
বিভ্রাট প্রতিমুহূর্তে!!
যন্ত্র চালিত কঠিন নিয়মের জীবন যাত্রায় নিষ্পেষিত প্রতিটা মুহূর্ত
একি দারুন অসহনীয় এক লুকোচুরি খেলা!!