শি রী ণ বে বী

  • মান-অভিমান
  • ২০২৬-১১-০৪ ১৩:৪৯:৩৮
image

অভিমানে ছোঁয়া মন
খুঁজে ফেরে সারাক্ষণ 
আবছা সে ছায়া ছায়া 
চেনা মুখে কায়া মায়া।

অভিমানে ঝরা চোখ 
জলে ভাসা নোনা সুখ 
মনে রাখা সব ব‍্যথা 
হেসে হেসে বলে কথা।

অভিমানে ভরা বুক 
ব‍্যথা মাখা সবটুক
আলতো সে ছোঁয়া ছোঁয়া 
ভালোবেসে ঝরে দেয়া।

অভিমানে অনুরাগে 
স্মৃতিগুলো মনে জাগে 
থেমে থেমে পথচলা 
হয়নাকো কথা বলা।

অভিমানে কথা হোক 
নোনা জল বয়ে যাক 
ব‍্যথা ভরা এই  বুক
ভালোবাসা জুড়ে থাক।