খুলনায় ইউনিয়ন সভাপতিকে আটকের প্রতিবাদে মহাসড়ক অবরোধ,খাদ্য বিভাগের কার্যক্রম বন্ধ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-০৩ ২১:৪৬:৪২
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর মহেশ্বরপাশা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনকে আটকের প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে খুলনা-যশোর মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সাথে মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) সকল কার্যক্রম অচল হয়ে পড়ে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে দৌলতপুর থানা পুলিশ অহেতুক ও অবৈধভাবে ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আরিফ হোসেনকে আটক করে নিয়ে যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ ও তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে সকাল থেকে খুলনা-যশোর মহাসড়কে গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন খাদ্য বিভাগের শ্রমিকরা। এ সময় শ্রমিকরা তাঁদের নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে নানা ¯েøাগান দেন এবং সভাপতিকে মুক্তি না দেওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ ও খাদ্য বিভাগের সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান।
পরবর্তীতে সকাল পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলায়েত হোসেন। তাঁরা উত্তেজিত শ্রমিকদের সাথে আলোচনায় বসেন এবং দ্রæত আরিফ হোসেনের মুক্তির ব্যাপারে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন।
এ সময় নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে কর্মসূচি স্থগিত করা প্রয়োজন। বিএনপি নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে এবং দলীয় কর্মসূচির বিষয়টি বিবেচনায় নিয়ে শ্রমিকরা তাঁদের সড়ক অবরোধ কর্মসূচি আপাতত স্থগিতের ঘোষণা দেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।