গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রমিকদের উপর পুলিশ হামলা বন্ধের দাবি

  • কমরেড শেখ মোহাম্মদ আরিফ
  • ২০২৬-১১-০৩ ২০:৪২:০৩
image

আজ ৩ নভেম্বর ২০২৬ইং মঙ্গলবার সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. কমরেড সামছুল আলম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা প্রদান করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে পুলিশী হামলার তীব্র নিন্দা এবং শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানাই।
কমরেড সামছুল আলম বলেন, খাদ্যপণ্য থেকে শুরু করে বাড়ি ভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, চিকিৎসা ব্যয় সর্বক্ষেত্রে মূল্যবৃদ্ধিতে শ্রমিকদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। ত্রুয়ক্ষমতা কমে যাওয়ায় দৈনন্দিন চাহিদা মেটাতেই হিমশিম খেতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। শ্রমিকদের এই শান্তিপূর্ন আন্দোলন পুলিশ দিয়ে মোকাবিলা করেছে অতীতে সরকারগুলো। বলপূর্বক জনগণের গনতান্ত্রিক অধিকার দমন করতে গিয়ে জনগণের রোষানলে পরে জনপ্রিয়তা হারিয়েছে। আশাকরি বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমিকদের রুটিরুজির খেয়াল রেখে নতুন পদক্ষেপ নিবেন।
তিনি আরো বলেন, গাজীপুর, মিরপুরসহ বিভিন্ন স্থানে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশ দিয়ে হামলা করা উচিত হয়নি। অতীতের সরকারের ন্যায় ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে শ্রমিকদের গনতান্ত্রিক দাবিকে প্রতিরোধ ও দমনের পথে হাঁটছে বর্তমান সরকার। বেঁচে থাকবার মতো ন্যূনতম মজুরির দাবিতে এই বিক্ষোভকে দমণ—নিপীড়ন করে প্রশমিত করা যাবে না।  শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে দ্রুত নতুন মজুরি ঘোষণা করতে হবে।