চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি নসিমনযোগে ৮০ বস্তা ডিএপি সার পাচারের উদ্দেশ্যে পরিবহনকালে বিসিআইসির এক ডিলার সহ দু’জনকে আটক করা হয়েছে। পরে ওই দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দ সার সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা কারার জন্য কৃষি বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ২টার দিকে (৩ নভেম্বর) মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় নামক স্থানে অভিযান চালানো হয়। অভিযানে আটক বিসিআইসি সার ডিলার ও মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম শাহনেওয়াজ (৪৫) নামে এক ব্যাক্তিকে ১ মাসের কারাদন্ড, সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে নসিমন চালক আব্দুল মতিন (৪৮) নামে এক ব্যাক্তিকে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
মঙ্গলবার(৩ নভেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যঅজিষ্ট্রেট) এবং সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন,অসাধু উদ্দেশ্যে সার পাচার করার উদ্দেশ্যে পরিবহনকালে ডিলার শাহনেওয়াজকে একটি নসিমনবোঝাই ৮০ বস্তা সার সহ আটক করা হয়। এ সময় নসিমন চালক আব্দুল মতিন কেও আটক করা হয়। পরে আসামীরা ষে¦চ্ছায় দোষ স্বীকার করলে শাহনওেয়াজকে এক মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং মতিনকে সাত দিনের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া জব্দ সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা করার জন্য কৃষি বিভাগকে দায়িত্ব দেয়া হয়।
অভিযানকালে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান সহ সংশ্লিস্টরা এবং সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান ম্যাজিষ্ট্রেট।