নাচোলে বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০২ ১৮:৩৭:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলী(৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। রবিবার(১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে নেজামপুর ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের ফুলকুঁড়ি  গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে  এবং ১ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (২নভেম্বর) সকাল ১০টায় ফুলকুঁড়ি গ্রামের পাশে বটতলা  বাজার মাদ্রাসা  মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে বটতলা গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাচোলের উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) প্রিয়াংকা দাস, নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।