পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-০২ ১৮:২২:৫৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা এবং দাফনে বাধা দেয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার(২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে  জেলা মুক্তিযোদ্ধা সংসদ,চাঁপাইনবাবগঞ্জ এ কর্মসূচী পালন করে। মুক্তিযোদ্ধারা কর্মসূচী থেকে এ ঘটনার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব খাইরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লুঃফল হক, নুরুল ইসলাম, কমিরুল হক প্রমুখ।
বক্তরা  অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের বীর সেনানী মানিক পশারীকে কবর দিতে বাধা দেয়া হয়। এমনকি কবর খননের পর তা ভরাট করে দেয়া হয়। পাশাপাশি প্রশাসনের তরফে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানেও বাধা সৃষ্টি করা হয়। বক্তরা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার দাফন  অনুষ্ঠানে বাধা দেয়া অত্যন্ত নিন্দনীয় এবং দূ:খজনক। মুক্তিযোদ্ধারের সম্মান এবং একাত্তরকে অবমানবনার কোন সূযোগ নেই। একাত্তরকে  ছোট করার  জন্যই মানিক পশারীর মরদেহ নিয়ে ন্যাক্কারজনক কর্মকান্ড করা হয়েছে। বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। অভূতপূর্ব ঘটনা ঘটানো হয়েছে।
মানিক পশারীর  দাফনে  বাধার ঘটনায় জামায়াত-শিবিরকে নিয়ে ওঠা অভিযোগের তীব্র প্রতিবাদ করেন  মুক্তিযোদ্ধারা। এ ঘটনার জন্য দায়ীদের দ্রুত চিহ্নিত করে  তদনআতপূর্বক দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান মুক্তিযোদ্ধারা।