গিলাতলায় আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে টিম রাজের জয়

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৬-১১-০১ ১৫:০১:৩৬
image

​ফুলবাড়িগেট প্রতিনিধি:
“একটি মাদকমুক্ত ও সুস্থ তারুণ্য গঠনের প্রত্যয়ে” গিলাতলা তরুণ সমাজের আয়োজনে গিলাতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘আলোকিত তারুণ্য ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর একটি জমজমাট সেমিফাইনাল খেলা।
৩১ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এই সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় টিম রাজ ও জেকেএসপি যোগীপোল। নির্ধারিত ও রোমাঞ্চকর খেলায় টিম রাজ ২-০ গোলের ব্যবধানে জেকেএসপি যোগীপোলকে পরাজিত করে ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করে।
​খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জয়ী ও আয়োজক দলের কার্যক্রমের প্রশংসা করেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। এ সময় টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে সাইফুল্লাহ তাজিমসহ অন্যান্য আয়োজকবৃন্দ প্রধান অতিথি আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টুর হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।
​উক্ত টুর্নামেন্টে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আটরা-গিলাতলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফেজ মাওলানা গোলাম মোস্তফা। খেলাটিতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমরান আলী মীর।
​এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মীর রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেজাউল করিম শিশির, মোশাররফ হোসেন, মোসাঃ শামীম হোসেন, মো: সেলিম খান, মোঃ আবুল হাসান (উপদেষ্টা, টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটি) এবং মোঃ সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
​মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে এবং ক্রীড়ামুখী করতে স্থানীয় যুবকদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ।